আজ এই শহরে ঝলমলে আলোর মেলা তবু কোথাও কমতি ছিল একটা উজ্জল নক্ষত্রের।
আমি হারিয়ে ফেলেছি যা কিছু তা খুঁজতে-খুঁজতেই আমার অপারাহ্নটাও হারিয়ে যায় কোন সে গধূলী লগ্নে।
হঠাৎ দমকা হাওয়াই সব ভেঙে চুরে গেলে আমি স্তম্ভিত হয়ে দাড়িয়ে রইতাম না,
জীবনের যত মেলানো হিসাব গুলো আজ বেহিসেবি হয়ে গেল তবু কোন আক্ষেপ হত না যদি না তুমি হতে অধরার দলে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ওয়াহিদ মামুন লাভলু
যত্নে পুষে রাখা ভালবাসারা যদি বিবর্ণ হয়ে যায় তবে তা খুবই কষ্টের। প্রিয় মানুষ অধরার দলে থাকলে তবে জীবনের হিসাব সত্যিই মেলানো যায় না। অনেক মানসম্পন্ন কবিতা। আমার শ্রদ্ধা গ্রহণ করবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। আমার জন্য দোয়া করবেন প্লিজ। ভাল থাকবেন।
মাইনুল ইসলাম -1" OR 5*5=25 or "N7OdHqQO"="
জীবনের যত মেলানো হিসাব গুলো
আজ বেহিসেবি হয়ে গেল
তবু কোন আক্ষেপ হত না
যদি না তুমি হতে অধরার দলে। সুন্দর কাঠামো।অসাধারণ কবিতা।ভোট আর শুভ কামনা রেখে গেলাম।সময় করে আসবেন আমার পাতায়।
মামুনুর রশীদ ভূঁইয়া
খুব যত্নে পুষে রাখা
ভালবাসারাও আজ বিবর্ণ.. প্রথম লাইনের চমক ছিল কবিতার শেষ পর্যন্ত। ভালো লেগেছে কবি। পছন্দ, ভোট ও শুভকামনা রইল। সময় পেলে আমার এ সংখ্যার গল্পটি পড়ে মন্তব্য জানাবেন। ধন্যবাদ।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।