বুকের ভেতরটা ভার হয়েই আছে ভালবাসা গুলোকে বাষ্পায়িত করে উড়িয়ে দিতে পারতাম যদি শূন্য তবে রঙিন প্রজাপতির মত সদানন্দে ঘুরে বেড়াতে পারতাম। অভিমানও জ্বালায় আজকাল বুকের ভেতরটাকে ক্ষত বিক্ষত করে রোজ। অভিমান ভালবাসা বাড়ায় কিনা জানি না তবে তোমার প্রতি এক বিন্দু ভালবাসাও কমাতে পারেনি এই অভিমান। তবে দূরুত্ত বাড়তে কতক্ষন? তবু সুখ খুজে পায় তোমার উপর অভিমানে তাই আয়োজন করেই অভিমান করি তোমার উপর। আচ্ছা তুমি অভিমান করনা আমার উপর নাকি অভিমান বলে কিছু নেই তোমার? একদিন সব অভিমান ঘুচিয়ে আমি হব কোন এক অচিন পুরের যাত্রী জানি সঙ্গী হবে না তবু অভিমান কর আমার উপর ভালবেসে বুকে না রাখ আপত্তি নেই তবু মনে সুখ পাব এই ভেবে অভিমানেই রেখেছ আমায় বুকের মাঝে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
তৌহিদুর রহমান
অনেক সুন্দর লিখেছেন। ভাল লাগল।শুভেচ্ছা নিবেন। আর সেই সাথে আমার কবিতা পড়ার আমন্ত্রন রইল। ভাল লাগলে ভোট করবেন প্লিজ।।।
গোবিন্দ বীন
আচ্ছা তুমি অভিমান করনা আমার উপর
নাকি অভিমান বলে কিছু নেই তোমার?
একদিন সব অভিমান ঘুচিয়ে
আমি হব কোন এক অচিন পুরের যাত্রী
জানি সঙ্গী হবে না। ভাল লাগল,ভোট রেখে গেলাম।পাতায় আমন্ত্রন
রইল।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।