একদিন ক্লাসে বসি করি আলোচনা শিক্ষক বলেন লিখ 'একটি রচনা' । রম্য রচনা হ'লেই আরো ভাল হয় সুন্দর সুন্দর শব্দে লিখিবে নিশ্চয় । আমি বলি শোন সবে ভেবে সারাদিন রম্য রচনা লেখা সে অতি সুকঠিন । সহজ সুন্দর শব্দ বাক্য মনোহর পড়িলে হৃদয় মন হয় যে সুন্দর । সোনারগাঁ রাজধানী প্রাচীন নগর ঢাকার অনতিদূরে দৃশ্য মনোহর । তারপর লিখ একটি রম্য রচনা তাতে থাকে যেন এক মধুর বর্ননা । ইসা খাঁর রাজধানী আঁকা হয় পটে ভাষায় শব্দে সুন্দর রম্য রচনাতে রম্য রচনার যিনি কবি ও লেখক তার নাম তার স্মৃতি আজি ধন্য হোক ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
খন্দকার আনিসুর রহমান জ্যোতি
রম্য রচনার যিনি কবি ও লেখক
তার নাম তার স্মৃতি আজি ধন্য হোক । .................// অনেকের মতে রম্য লেখা হচ্ছে লঘু সাহিত্য .....কিন্তু রম্য লেখা যে অতোটা সহজ নয় তা কিন্তু আপনার কবিতায় স্পষ্ট হয়ে ইঠেছে.............ধন্যবাদ কবিকে........
প্রজ্ঞা মৌসুমী
আপনার শেষের দুটো লাইন কিছু দুর্দান্ত রম্য কবিতা মনে করিয়ে দিল- নজরুলের 'সাহেব ও মোসাহেব' কিংবা শামসুর রাহমানের 'পণ্ডশ্রম'... তীক্ষ্মবোধ নিয়ে সরস কবিতা লেখা; আপনি যেমন করে বললেন 'সহজ, সুন্দর শব্দ বাক্য মনোহর' সত্যি কঠিন। কবিতার ছন্দ ভালো লেগেছে। শুভ কামনা
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।