তুমি আসবে বলে

প্রেম (ফেব্রুয়ারী ২০১৭)

গোবিন্দ বীন
  • ১৬
পিদিম জ্বালিয়ে রেখেছি,
দীর্ঘ প্রতিক্ষার পর তোমায় দেখবো বলে।
পথের দিকে চেয়ে রই তোমার
অপেক্ষায়,
চোখের পলকে দুটি বছর গেছে চলে।
আজও বনের পাখিরা গেয়ে যায়
আগমনী গান,
সুরের মূর্ছনায় সাজে প্রকৃতি।
সুগন্ধি ফুলের সুবাসে মুগ্ধ হয় পৃথিবী,
মনে পড়ে যায় পুরনো স্মৃতি ।
কাঠের ক্যানভাসে ঝুলে আছে
পেন্সিলের স্কেচ,
আজও লাগেনি তাতে রঙ তুলির
আঁচড়।
তুমি আসবে বলে,
ফুলে ফুলে সাজিয়ে রেখেছি
সুখের ঘর।
তোমার ভাবনায় দোলা দেয় সুখের
অনুভূতি,
মনের ভেতর খুঁজে পাই প্রশান্তির
জোয়ার।
রাতের তারাদের তোমার আগমনের
কথা বলি,
ওরা বলে তুমি নাকি ফিরে আসবে
না আর।
তুমি যদি না আসো ওরা আমাকে
দুঃখ দেবে,
কেঁড়ে নেবে আমার সবকিছু।
তোমায় নিয়ে দেখা রঙিন স্বপ্নগুলো,
ছুটবে না আর আমার পিছু।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
খা‌লিদ খান খুব ভা‌লো লি‌খে‌ছেন।
আলমগীর কাইজার খুব সুন্দর,,,, ভোট রইলো,,,,
খাজা হারুন হারুন ভোট দিয়ে গেলাম, আবার আসবো অন্য কোন সময় অন্যভাবে!
জসীম উদ্দীন মুহম্মদ অনেক ভালো লাগলো কবি।।
জসিম উদ্দিন আহমেদ দারুন লিখেছেন! ভোট রইল।
ডাকপিয়ন খুব ভাল লাগল। আমার পাতায় আমন্ত্রণ রইল...

১৫ এপ্রিল - ২০১৪ গল্প/কবিতা: ৪৬ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬