কোথাও খুঁজে পেলাম না হায়, তোমা- হেন অসাধারণ,
তোমার মাঝেই লুকিয়ে আছে, মণি, মানিক, পরশ-রতন.
থাক বন্ধু আমার পাশে, হালকা কর আমার বোঝ,
জীবনের পথ হোক সুমধুর, বলবেনা মন বন্ধু খোঁজ.
তোমার ভালবাসায় বন্ধু, ক্লান্ত পৃথিবী হয় সুন্দর,
তোমার পরশ-পাথর ছোঁয়ায়, সাধারণ দিন হল মনোহর.
প্রজাপতির পাখা হল, স্মৃতির বোঝায় ভারী জীবন,
রামধনুকের রঙে রাঙা, উছল-উজল আমার মন.
চলনা, হাতে হাত রেখে চলে যাই,
রোদে ভরা এই লম্বা পথ হোক কাশুরিয়ানার ছায়া ঢাকা.
গাও তুমি আমারই সাথে জীবনের গান,
আমার হাসিতে হাস তুমি, ছলকে যাক খুশির পেয়ালা.
আমার সঙ্গেই আঁক, এক আকাশ ভরা রামধনু...
চলনা, এক সাথে চড়ে যাই, ওই উঁচু পাহাড়টাতে,
যে আমাকে অহরহ হাতছানি দেয়.
সাথী কর আমাকে, তোমার স্বপ্নের...
দৃঢ, বলিষ্ঠ পদক্ষেপে,
এস আমরা পেরিয়ে যাই, ক্ষুদ্র এই জীবন.