শেষ চিঠি
আমি হুমায়ুন
মা সংখ্যা, মে ২০১৯
চার ভাঁজ করা কাগজটা, পিছন দিয়ে সাদা পেইজটাই দেখা যাচ্ছে । কাগজটা যখন আমার হাতে এসে পৌঁছায়, তখন এটা নিতান্তই সাধারণ একটা কাগজ বলে মনে হয়েছিল । ভাঁজ খোলার প্রয়োজন বোধ করি নাই তখন, এত কাজের মধ্যে সময় বের করা বেশ কঠিন । এইতো আজ অফিসে কি ছোট বিষয় নিয়ে কি তুমুল কাণ্ডটাই না বাধাল শামিমা ।