শর্ত বিহীন শর্ত
ফাতিমা আফরোজ সোহেলী
ভালোবাসার গল্প সংখ্যা, ফেব্রুয়ারী ২০২০
এসেছো, এলেকি তুমি?
কি ভীষণ দেখতে ইচ্ছে হচ্ছিল তোমায়,
সেই কতো যুগ যুগ ধরে...
এই শুনছো?
পর্দাটা কিছুতেই সরাতে পারছিনা,
একটু বাতাস এসে কি পারেনা সরিয়ে দিতে!
সরায় হয়তো তুমিই দেখোনা!