অনুভবে অনুরণন
সেলিনা ইসলাম N/A
প্রেম সংখ্যা, ফেব্রুয়ারী ২০১৭
টকটকে লাল ফুলে সেজে সেজে কৃষ্ণচূড়া গাছ যেন মনে,ফাগুন মাসে আগুন ধরা প্রেম জাগায়। ঠিক তেমনি করে লাল রঙ সাঁজ স্মরণ করিয়ে দেয় এই দিনটাকে "হ্যাপি ভ্যালেন্টাইন ডে"! এই দিনে সঞ্চিতা এই ষ্টোরে আসা প্রতিটি ক্রেতার মুখে সুখের একটা ঝিলিক দেখতে পাচ্ছে! ওর মনে হচ্ছে সবাই যেন ভালোবাসার স্বর্গীয় অনুভূতি নিয়ে এই দিনটির অপেক্ষায় ছিল। কিন্তু ওর মনে আজকের দিনে কোন আনন্দ নেই।