মিথিলা
ফাতেমা প্রমি N/A
রম্য রচনা সংখ্যা, জুলাই ২০১৬
বাবা, সবার কাছেই শ্রদ্ধেয়। অনুভূতির গহিনে তার বাস। ভালবাসায় সিক্ত তিনি। তবে কারো কারো কাছে সে বিষাক্ত-ও হতে পারে। জন্ম দিলেই কি বাবা হয়? বাবা, শুধু জন্মদাতা নন। বাবা বন্ধু, বাবা প্রেরণা, বাবা সম্মান। বাবা বটবৃক্ষের ছায়া। প্রতিটি পুরুষ-ই বাবা হতে চায়, কিন্তু সবাই হয়ত ঠিক বাবা হয়ে উঠতে পারে না, কিংবা হয় না।