পাগলি
আব্দুর কাদির
ভালোবাসার গল্প সংখ্যা, ফেব্রুয়ারী ২০২০
হঠাৎ করেই মাইকের আওয়াজ বন্ধ হয়ে যায়। পাগলি মেয়েটা হাজারটা গালি দিয়ে চলতে লাগল। আশিক ড্রাইভারকে বলল,
-মুবারক তুমি গাড়ি নিয়ে আস।
মুবারক অল্প বয়স্ক গ্রাম্য যুবক। কি হতে চলছে কিছুই বুঝে উঠতে পারছে না সে। আশিক পাগলিটার পিছু পিছু যেতে লাগল। তার হাঁটাগুলোও তার পরিচিত। এবার আশিকের হার্টবিট বাড়তে লাগল। অনেকক্ষণ যাবার পর পাগলিটা পিছন ফিরে দাঁড়ায়। আশিককে চিৎকার করে বলে,