বটতলার হাট
মিলন মুহাম্মদ
ভৌতিক সংখ্যা, সেপ্টেম্বর ২০১৭
“ও মাগো” চিৎকার দিয়ে অটো ফেলেই ক্ষেতের মাঝ দিয়ে দিলো একটা ভো-দৌড়। নাঈম হকচকিয়ে ডেকে উঠলো- “এই এই, আমাকে ফেলে কোথায় যাচ্ছো?” কিন্তু কে শোনে কার কথা। ছেলেটি যেন পালাতে পারলেই বাঁচে। এদিকে তার বুকের মাঝে হৃদপিন্ডটাকে কে যেন হাতুড়ি পেটানো শুরু করছে। কোন দিকে সস্তি নিয়ে তাকানোর সাহসও পাচ্ছে না সে।