সুখের বসন্ত অনেক দূর
Sardar Razzak
স্বপ্ন সংখ্যা, জানুয়ারী ২০১৮
সখিবানু আর পদ্মকলি। প্রথমজন মা, দ্বিতীয়জন কন্যা। শুরুতেই মা আর মেয়ের মধ্যে খুবই একান্ত কিছু কথোপকথন শুনে নেয়া যাক- এ কারণে যে, এই কথোপকথনের মধ্যে দিয়ে তাদের চারিত্রিক দিকের বিশেষত্বের সামান্যতম হলেও কিছুটা ইঙ্গিত পাওয়া যাবে। ‘অই, অত মরণ মরণ করস ক্যা ?