স্ট্যাটাস
Jamal Uddin Ahmed
দাম্ভিক সংখ্যা, জুলাই ২০১৮
মেজবাহ চৌধুরির বুঝতে বাকি রইল না ব্যাপারটা কী। তিনি অস্বস্থি, রাগ এবং লজ্জার মিশেলে এক অবিস্ফোরিত বোমার আকার ধারণ করলেন। কিন্তু বিস্ফোরিত হতে পারলেন না। একবার পরিচারিকা কাজলীকে ডাকতে গিয়েও থেমে গেলেন। পরক্ষণে ড্রাইভার শফিকের দিকে তাকিয়ে বললেন, প্যাকেটটা তোমার ছেলেমেয়েদের জন্য নিয়ে যাও।