পার্থিব দেখা
মোঃ মোখলেছুর রহমান
পার্থিব সংখ্যা, আগষ্ট ২০১৮
প্রত্যহ প্রত্যুষে তিনি রাস্তা দিয়ে দৌড়াতেন আর বলতেন- ‘কে দুইন্না নিবা উঠো, কে আখেরাত নিবা উঠো’। অতি সকাল বেলা ঘুমের ঘোরে কথাটা বাজে লাগত মানুষের কেননা তখনও অধিকাংশ মানুষ ঘুম থেকে উঠেনা। এ যেন তার রুটিন বাঁধা কাজ। মানুষ তাতে অতিষ্ঠ কিন্তু কেউ কিছু বলেনা। সবাই তাকে সাইজু পাগলা বলে চেনে।