দাদির সাথে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী
junairanuha
অভিমান সংখ্যা, এপ্রিল ২০২১
রাত দুইটা ছুইছুই, চারিদিকে সুনসান নিরবতা। কোথাও কোন শব্দ নেই। আজ কী নৈশভোজী পোকারাও ঘুমের রাজ্যে লুকিয়েছে? রাতজাগা কুকুরটা কোথায় গেলো! ভাবতে ভাবতে জানালার ফাঁকা দিয়ে বাহিরের দৃশ্য দেখার চেষ্টা করলাম। একি! আজ বাংলার আকাশে যেন মেঘেদের মহাউৎসব।