অপূর্ণতা এক বিস্ময় !
এম, এ, জি হান্নান
আমার স্বপ্ন সংখ্যা, ডিসেম্বর ২০১৬
পরাভূত জীবনে সেই সময় আজও আসেনি
ঘড়ির কাটার ফাঁক গলে সময় গড়ায়, অশ্রুত
সুরের রাগিনি বুঝি বাজে, কঙ্কণ পায়ে সন্তর্পণে
জানালায় উকি দেয় প্রেয়সীর মুখখানি, চাঁদ মুখ।
হাত বাড়ায়ে ছুঁয়ে দেখা হয়নি সেদিন।