বিজয়োল্লাস
আসাদ ইসলাম
বাংলাদেশ সংখ্যা, ডিসেম্বর ২০১৯
আব্দুল ওয়াদুদ সাহেব যথারীতি অফিসে গেলেন। যেতে তো হবেই। মন খারাপ থাকলে তো আর অফিসে না গিয়ে বসে থাকা যায় না। তাহলে তো চাকুরিটাই চলে যাবে। চাকুরিটা চলে গেলে তখন জীবনটা আরো দূর্বিষহ হয়ে উঠবে। তাইতো অফিসে যেতে হল তাকে। কিন্তু অফিসে গিয়েও কেন যেন সময় কাটছিল না তার। মন খারাপ থাকলে আসলে সময় কাটানো খুব কঠিন।