কিছু বৃষ্টি আর একটি মানচিত্রের গল্প
Arif Ahmed Fahim
ভালবাসা সংখ্যা, ফেব্রুয়ারী ২০১১
১.সকালটা শুরু হল ফোটা ফোটা বৃষ্টি আর শিরশির বাতাস নিয়ে। স্বভাবতই অনেক ভালোলাগার কথা কিন্তু কেন জানি বিরক্ত লাগছে। বয়সের একটা সময় হয়তো এই বোধটাই বেশি হয়। রুনুকে অনেকদিন হল কোন চিঠি লেখা হয় না। রুনু আমার চিঠি অনেক মমতা নিয়েই পড়ে কিন্তু দীর্ঘ একটা সময় পাশে না....