প্রেম
আশিরুল মণ্ডল
ফাল্গুন সংখ্যা, ফেব্রুয়ারী ২০১৬
যেখানে প্রেম নেই সেখানেই অন্ধকার।
অন্ধকারেই জন্মে ভালোবাসার মন্বন্তর।
যে আগুনে শিখা নেই তা মৃত্যুর জন্য ঢুলছে।
যে মনে প্রেম নেই তা অমানবিকতায় টলছে।
ওজোন স্তর যদি অতিবেগুনী রশ্মি শোষণ করে,
তবে প্রেমও রাগ, হিংসা, স্বার্থপরতা শোষণ করে।