ক্ষুদ্রতার ব্যাপ্তি
আহসানুল হক শোভন
কৃপণ সংখ্যা, নভেম্বর ২০১৮
মায়মুনা রান্নাঘরে রান্না করছে। এর মধ্যে সামাদ সাহেব এসে বার দুয়েক উঁকি মেরে গেছেন। একবার বলেছেন, রান্নায় তেল কম দিতে। তেলের দাম বাড়তি। পরেরবার এসে চুলার আঁচ কমাতে বলেছেন। দ্বিতীয়বার আসায় মায়মুনা মুখ ঝামটে বলেছেন, “তাহলে তুমি নিজে এসে রান্না করো। এমনিতেই সিঙ্গেল বার্নার দিয়ে রান্না করতে কত ঝামেলা। এত বলার পরেও ডাবল বার্নার নিচ্ছ না।”