চোখের চাহনি
কামরুল হাছান মাসুক
বাবা - আমার শ্রেষ্ঠ বন্ধু সংখ্যা, জুন ২০১৬
আমরা লালবাগের ১৩নম্বর গলিটিতে নতুন উঠেছি। এখানের বাসায় সবচেয়ে যেটি পছন্দ হয়েছে তা হল বিশাল বারান্দা দেওয়া করিডোর। আমি করিডোর দিয়ে তাকিয়ে থাকতে খুব পছন্দ করি। আমি চোখ বন্ধ অবস্থায় আনমনে ভাবতে পছন্দ করি। ভাবনা গুলি যে খুবই সুশৃঙ্খল তাও না।