রমণীর গুণে
তাসনীমুল করিম
রমণী সংখ্যা, ফেব্রুয়ারী ২০১৮
সকাল ৮ টা । মেয়ের স্কুলব্যাগে টিফিন রেখে মেয়েকে কিছুদূর এগিয়ে দিল তাহমিদা নূর ওরফে ডা. তাহমিদা নূর যদিও সে আর ডাক্তারি করে না কয়েক বছর যাবৎ। পড়াশোনা করেছিল ঢাকা মেডিকেল কলেজে, সেখানে সে বেশ ভাল ছাত্রী ছিল।