প্রেম, নাকি গেইম ?
অসমাপ্ত একজন
ঐশ্বরিক সংখ্যা, মার্চ ২০১৭
রায়ান। বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া টগবগে এক যুবক। দেখতে সুদর্শন, লম্বা, ফর্সা,স্মার্ট। তবে সমস্যা একটাই। এতো হ্যান্ডসাম একটা ছেলে অথচ প্রেম ভালবাসায় একদমই বিশ্বাস নেই তার।যেখানে ওর বন্ধুরা দিব্যি চুটিয়ে প্রেম করে বেড়াচ্ছে, সেখানে রায়ানের কাছে প্রেম মানে শুধুই সময়ের অপচয়।