লাস্ট মেসেজ
মোঃ রিয়াজুল ইসলাম
ডিজিটাল ভালবাসা সংখ্যা, নভেম্বর ২০২১
আলিফের অবস্থা খুব খারাপ ছিল অনেক দিন ধরে। খুব কষ্ট করেছে সে। শেষে ১ ঘন্টা আগে মারা গেছে।
কথা গুলো শুনে যেন মাথায় বাজ পড়লো নীলার। নিজেকে বিশ্বাস করতে পারছে না সে। নিজের অজান্তেই চোখ থেকে পানি পড়তে থাকে নীলার।