স্বপ্ন চোখ
রাজু আহমেদ রিন্টু
পার্থিব সংখ্যা, আগষ্ট ২০১৮
কর্মক্লান্ত সন্ধ্যা আঁধারের চাদর গায়ে রোজকার মতই ঘুমানোর চেষ্টায় রাত্রির বুকে। কিন্তু এই ব্যস্ত নগরীর অজস্র কোলাহল, অসংখ্য মানুষের দিগ্বিদিক ছুটে চলা। আমার মতো ভবঘুরের ল্যাম্পপোস্টের নিচে বসে নিকোটিনের কুণ্ডলী উড়িয়ে অকারণ সময় নষ্টের দায়ে, আজও তন্দ্রালু সন্ধ্যার নিঘুম অভিমানী দু’চোখ ছলছল পানে তাকিয়ে থাকে আমার দিকে।