নিয়তি
গোলাপ মিয়া
ভালোবাসার গল্প সংখ্যা, ফেব্রুয়ারী ২০২০
শহীদ ভাই এখন মেসের কারো সাথে তেমন কথা বলে না। একে বারে নিরব নিস্তব্ধতা হয়ে গেল। একমাত্র নিকোটিন যেন তার আপনজন। দিনের পর দিন যাচ্ছে। প্রায় ২ মাস হয়ে গেল। এখন শহীদ ভাইকে দেখলে চিনতেই পারা যায় না। এলোমলো লম্বা চুল,লম্বা দাড়ি, জরাজীর্ণ কাপড়ে, কেমন জানি বিদঘুটে লাগে।