একটি মেয়ের গল্প
রইসউদ্দিন গায়েন
ফাল্গুন সংখ্যা, ফেব্রুয়ারী ২০১৬
মেয়েটির নাম পূজা মন্ডল। ষষ্ঠ শ্রেণিতে পড়ে। এই ক্লাসে সাধারণত আমার যাওয়া হয় না। কোনও শিক্ষক অনুপস্থিত থাকলে তখন হয়তো যেতে হয়,প্রধান অধ্যাপক/অধ্যাপিকার নির্দেশে। এই ক্লাসের অধিকাংশ ছেলেমেয়ে ভীষন দুষ্ট প্রকৃতির।