অথ বিবাহ কথা
সুপ্রিয় ঘোষাল
একটি বিয়ে সংখ্যা, আগষ্ট ২০১৯
তিনি সৌভাগ্যশালিনী, সুদর্শনা এবং কৃষ্ণ আয়তচক্ষুক্তা। তিনি শ্যামাঙ্গী, পদ্মপলাশলোচনা, কুঞ্চিত কাল কেশবতী, তাম্র বর্ণের নখ, সুন্দর ভুরু আর স্তনযুক্তা।
এই সুলক্ষণা কন্যা মানুষ তো বটেই এমন কী দেবতা, দানব ও যক্ষদের আকাঙ্খিতা। আর অর্জুনকে জামাই করবেন বলে কী ছকটাই না কষেছিলেন রাজা দ্রুপদ – শূণ্যে ঘুরন্ত মাছের চোখে,