ফিরে পাবার প্রত্যাশা
Prianka
প্রত্যাশা সংখ্যা, আগষ্ট ২০২০
রাত সাড়ে তিনটা। হঠাৎ ঘুম ভেঙে গেল। অনুভব করলাম চোখ ভিজে গেছে। খারাপ স্বপ্ন দেখেছি। কিন্তু এমন কোনো কিছুই দেখিনি যাতে এত কষ্ট হচ্ছে আমার।
শুধু দেখলাম অস্পষ্ট এক বাচ্চা মেয়ের হাত থেকে তার মাটির পুতুলটা ভেঙে গেল। তারপর বাচ্চা মেয়েটা খুব কাঁদতে লাগলো আর কোথায় যেন চলে গেল। আমি তার পিছু নিলাম কিন্তু আর খুঁজে পেলাম না সেই মেয়েটাকে।