নারকেল তত্ত্ব
নাঈম
ঘৃনা সংখ্যা, আগষ্ট ২০১৫
আচ্ছা তোমার দেশে নারকেল দিয়ে কি কি খাওয়া বানায়? আমার দেশে প্রায় সব কিছুতেই নারকেল দেয়া হয়, রান্না করা হয় নারকেল তেল দিয়ে। নারকেল দিয়ে তৈরী ইডলি, দোসা, ওগুলোর সাথে দৈ এবং সম্ভার দিয়ে খেতে যা মজা না। একদিন ছুটির সময় তোমাকে খাওয়াতে নিয়ে যাব, আমি একটা শ্রীলংকান রেস্তোরাঁ খুজে পেয়েছি, মনে হয় ভালই হবে।