মেয়েটি বিশ্বকাপ দেখল
মুশফিকুর রহমান সুমিত
বিশ্বকাপ ক্রিকেট / নববর্ষ সংখ্যা, এপ্রিল ২০১১
নিপু একজন চতুর্দশী। মফস্বলের মেয়ে সে। স্কুল শেষ করল, মাধ্যমিক পরীক্ষা শেষ করল। এখন শুধু ছুটি। খুব খোশ মেজাজেই আছে সে! মন ভালো থাকার সবচেয়ে বড় কারন কিন্তু ছুটি নয়; কারণটি হল বিশ্বকাপ ক্রিকেট!