জাতিসংঘে বাংলা ভাষা চাই
মুহাম্মাদ শরিফুজ্জামান
বাংলা ভাষা সংখ্যা, ফেব্রুয়ারী ২০১৯
আমরা পৃথিবীর প্রথম জাতি, যারা প্রাণ দিয়েছি মাতৃভাষার জন্য। মোড়ল দেশগুলোর বিরোধিতা থাকা সত্ত্বেও ১৯৯৯ সালে ইউনেস্কো আমাদের 'মাতৃভাষা দিবস' একুশে ফেব্রুয়ারিকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে স্বীকৃতি দিয়েছে। বিশ্বের সর্বাধিক প্রচলিত ভাষাগুলির মধ্যে বাংলা ভাষার স্থান পঞ্চম হলেও বাংলা ভাষা বেশ অবহেলিত। এই ভাষার 'প্রাপ্য সম্মান' দিতে অনেকেই নারাজ।