খাপছাড়া জীবন
ashrafuddinahmed
উষ্ণতা সংখ্যা, জানুয়ারী ২০২২
ভেঙে যাচ্ছে দিনক্ষণ, ভেঙে যাচ্ছে সময়ের পেন্ডুলাম
কোথায় যাবে, সমস্ত পথে কাঁটা, তাবৎ মানুষ এখন অন্ধ
আকাশ ঝাঁপিয়ে মেঘ নামে, বৃষ্টির তোড়ে সব খানখান
তুমি আর আমি তবু বেঁচে আছি, তারপরও সমস্ত পথ বন্ধ