গল্প নং ১১৭
Mahmud Shourov
প্রশ্ন সংখ্যা, ডিসেম্বর ২০১৭
লেখক প্রতিদিনই ভাবে একটা গল্প লেখা প্রয়োজন। ভারী গল্প। উপন্যাসের মতো; কিন্তু উপন্যাস না। কোনো এক অদ্ভুত কারণে শেষপর্যন্ত আর লিখতে বসা হয় না। অথচ গল্পের চরিত্রগুলো প্রতিদিনই আসে; লেখকের খোঁজখবর নিয়ে যায়। কাহিনী কতদূর এগোলো দেখতে আসে এবং হতাশ হয়ে ফিরে যায়।