নবান্নের লাঠিখেলা
Abdul Hannan
নবান্ন সংখ্যা, অক্টোবর ২০১৯
দীয়া শান্তিপুরে তখন নবান্ন আসলেই দলে দলে লাঠি খেলার ধুম পড়ে যেত।নবান্ন আসার আগেই বাড়ীর গিন্নীরা আম গাছের দিকে প্রতিদিন তাঁকাতো আমের কুশি বড় হচ্ছে কিনা দেখার জন্য। নবান্নের দিনে জামাই আসবে কাঁচা আমের চীর দিয়ে দুধ মিশিয়ে বিন্নি ধানের খির রান্না করে জামাই পড়শীদের দিতে হবে,লাঠি খেলোয়াড়দের দিতে হবে সবাই খির খেয়ে নবান্নে আনন্দ করবে