কোথায় পাব তারে
রীতা রায় মিঠু
প্রেম সংখ্যা, ফেব্রুয়ারী ২০১৭
“আমি কোথায় পাব তারে
আমার মনের মানুষ যে রে”
পাশের রুম থেকে ভেসে আসছে গান, সাথী গাইছে। এঘর থেকে রোদেলা মুগ্ধ হয়ে শুনছিল। সাথী যখন গায়, পৃথিবীতে নিঃস্তব্ধতা নেমে আসে, সাথীর ধ্যানমগ্ন কন্ঠ ছাড়া আর কোথাও কোন শব্দ শোনা যায়না।