ছ্যাঁক দিয়েছ বেশ করেছ
ফরহাদ সিকদার সুজন
প্রত্যয় সংখ্যা, অক্টোবর ২০১৪
ছ্যাঁক দিয়েছ বেশ করেছ
ওরে বোকা নারী
এই বয়সে হাজারটা ছ্যাঁক
হজম করতে পারি।
তুমি ভাবো আমি বোকা
দিয়ে যাবে শুধু ধোঁকা,
ভেঙে দেবে মনের বাড়ি
সেই শোকেতে খুছা খুছা
মুখে রাখবো দাড়ি।
শোকে শোকে কাঁদিব আর
ছিঁড়ব মুখে দাঁড়ি!
মনে রাখো তা হবে না
সব কছু আজ অনায়াসে
সামাল দিতে পারি।
আমরা যুবক দুঃখটাকে
গলা টিপে মারি
চেয়ে দেখো সকল বাঁধা
পিষে ফেলতে পারি।