একটি সাধারণ জীবনের গল্প
হায় চিল
ভ্যালেন্টাইন সংখ্যা, ফেব্রুয়ারী ২০১৯
বালুর মাঠ পেরিয়ে যে রাস্তাটা মুশুরিখোলার দিকে চলে গেছে সেখানে কয়েকটা ছেলে আমাকে ঘেরাও করলো। খুব বেশী রাত হয়নি। বড় জোর সাড়ে আটটা মতন বাজে। গারমেন্টস থেকে ফিরছিলাম আমি। ব্যাপারটায় পুরোপুরি হকচকিয়ে গেলাম। শুধু আমি কেন অন্য কেউ হলেও খানিকটা ঘাবরে যেত বৈকি।