বাবার ঋণ
রওনক নূর
বাবারা এমনই হয় সংখ্যা, জুন ২০১৯
সন্তানরা আজ কত বড় হয়ে গেছে। বাবার ঋণ শোধ করতে তারা কত কি করছে। কত টাকা খরচা করছে। কিন্তু বাবার ক্লান্ত দুটি চোখ হাসপাতালের কেবিনে প্রতিটি দিনই তার সন্তানদের দেখার জন্য অপেক্ষা করে। খুব স্বাদ হয় ওদের বুকে জড়িয়ে ধরে কাঁদতে। ওরা কি আজ বুঝেনা যে ওদের বাবার ওদেরকে ছেড়ে থাকতে খুব বেশি কষ্ট হয়।