বন্ধন মুক্ত
নাজমুল হুসাইন
স্বাধীনতা দিবস সংখ্যা, মার্চ ২০১৯
অসম্মতির চাঁটে,জনশূন্য লহু শাঁসের ভ্রুণভূমি।
যখন ফুকে দেয়া হয় রুহ-
সবলে ঘটে যায়,অঙ্গ হতে দেহযষ্টির অনাধীনতা।
স্বাধীনতার নিস্বন দৈব বাচ্যে,বিরামে ক্রঁদ,নড়ে উঠা স্মিত অধর,
প্রতিধ্বনিত হয়,সাপেক্ষ সত্তার প্রতি।