কল্পরাজ্যের স্বপ্নডানায়-
ভর করে সে রোজই আসে,
কোন কথা বলেনা সে-
খল্খলিয়ে শুধু হাসে।
স্বপ্ন কবিতা কি? স্বপ্ন কবিতা জানতে হলে- জানতে হবে স্বপ্ন কি? স্বপ্ন'কে অভিধানে খুঁজতে গেলে পাওয়া যায়: নিদ্রিতাবস্থায় প্রত্যক্ষবৎ কোন কিছুর অনুভব; অলীক কল্পনা; মিথ্যা আশা, নিদ্রিতাবস্থায় দৈবাদেশ। কিন্তু 'স্বপ্ন' অর্থ এই কটার মধ্যে সীমাবদ্ধ? স্বপ্ন নিয়ে জল্পনা কল্পনা বহুকাল আগে থেকে। স্বপ্ন মানুষ কেন দেখে? কোন স্বপ্নের কী ব্যাখ্যা? কেউ বলে স্বপ্ন হচ্ছে মানুষের অবদমিত মনের প্রতিফলন, কেউ বলে স্বপ্ন অর্থহীন। স্বপ্ন বড়ই বৈচিত্র্যময় - সুখের স্বপ্ন, দুঃখের স্বপ্ন, বড় হওয়ার স্বপ্ন। স্বপ্ন হয় বেঁচে থাকার অনুপ্রেরণা। আর স্বপ্ন কে সত্য করার মাঝেই তো জীবনের সফলতা। স্বপ্ন নিয়ে হয় কত গল্প কত কবিতা। গল্পকবিতা ডট কমের কবিতার বিশাল সম্ভারে রয়েছে দুই বাংলার নবীন প্রবীণ লেখকদের নানা স্বাদের স্বপ্ন কবিতা - যা, পাঠকের মন ছুঁয়ে যায়।
-
কবিতা
নীরব ভালবাসামোঃ ইকবাল হাসানস্বপ্ন, জানুয়ারী ২০১৮ -
কবিতা
অদৃশ্য আকর্ষণসেলিনা ইসলাম N/Aস্বপ্ন, জানুয়ারী ২০১৮সারাদিনের ক্লান্তি ভুলে বসে থাকি জানালায়
মেঘের ভেলায় ভেসে ভেসে ঐ চাঁদ ডাকে ইশারায়-
"কীরে মণি আসবি কাছে? উড়ে যাবি আমার সাথে।
মেঘের ভেলায় ভেসে ভেসে জ্যোৎস্না মাখি চল দুজন মিলে -
কবিতা
সু ন ন্দাজসীম উদ্দীন মুহম্মদস্বপ্ন, জানুয়ারী ২০১৮সুনন্দা, বলো তো এক জীবনে রং নাম্বারে আর কতো?
গতরাত থেকে সেই যে বিতৃষ্ণা আমাকে ঘিরে আছে
এতো যে বৃষ্টি হলো তাতেও একবিন্দু ধুয়ে গেলো না! -
কবিতা
পৃথিবীতে ও জন্মান্তরেMasud Ranaস্বপ্ন, জানুয়ারী ২০১৮আকাশ আর পাখীতে যেমন খুব ছুঁয়ে থাকা নয় কখনও
আটলান্টিকের একাকীত্বে ডুবে থাকা হিমবাহ যেন তুমি
অথবা যেন মোজাম্বিক স্রোতের গাঢ় নীল জলের স্বপ্ন,
জনহীন কোন কোরাল দ্বীপের প্রিয় নারিকেল গাছের সারি
যেন তোমাকে ছুঁয়ে যায়নি এমন বাতাস নেই; -
কবিতা
“অধরা”মোঃ ফাহাদ আলীস্বপ্ন, জানুয়ারী ২০১৮মায়ায় কাটে দাগ, হৃদয়ে গভীর অনুরাগ
শিশির ভেজা পথে, দুজন এক সাথে
মেঘে ঘূর্ণি পাক, বিস্ম্রিতি পড়ে থাক
প্রেয়সী বাসনায় মেতে, ভেসে বেড়ায় চাঁদে। -
কবিতা
অধরাসুকুমার চৌধুরীস্বপ্ন, জানুয়ারী ২০১৮ভয় মুল্য পায় ।
তবু প্রদাহবিহীন এই স্পর্শগুলি রয়ে যায় ।
সন্তর্পনে তাদের আবহগুলি কাজ করে যায় ।
কেউ বুঝতে পারে না । -
কবিতা
“অধরা”নয়ন আহমেদস্বপ্ন, জানুয়ারী ২০১৮এখন অধরা গুলো সব আমার কাছে কল্পনার জগতেই হারিয়ে গেছে। আমার ভাবনার হৃদয় রাঙ্গা আকাশ সব মিছে মনে হয়। যদিও রঙতুলির রাঙ্গাঁয় আকাঁ ভালোবাসা গুলো আজ আমার দুয়ারে কড়া নারে না।
-
কবিতা
ডুবেছিলাম আমি আকাশ ছোঁয়ার অধরা খেলায়মোঃ আসিফ হায়দারস্বপ্ন, জানুয়ারী ২০১৮আমার আকাশ ছুঁয়ে দেখার খুব ইচ্ছা ছিল ।
যেদিন তুমি এসে' ছিলে আমার হৃদয় মাঝে,
ভেবেছিলাম কত কি আমি ... -
কবিতা
যে প্রশ্নের উত্তর নেইনাজমুছ - ছায়াদাত ( সবুজ )স্বপ্ন, জানুয়ারী ২০১৮দিনের সকল ক্লান্তি ভুলে
আমি একটু শান্তি খুঁজি –
অন্ধকারে ।
সকল ব্যথা মনের কালি
ঝরে পড়ে অশ্রু হয়ে । -
কবিতা
ধার করা নিশ্বাসঅন্ধকারের যাত্রীস্বপ্ন, জানুয়ারী ২০১৮আমি শুনেছি অন্ধকার রাতে মৃত্যুর ডাক...,
সেই ডাক যেন আজো শুনতে পাই...
নাকে লেগে থাকা তাজা রক্তের গন্ধে অস্থির লাগে... -
কবিতা
শব্দের অধরাআলমগীর সরকার লিটনস্বপ্ন, জানুয়ারী ২০১৮শব্দ খেলা মানে শুস্ক সাঁতারে ভিজা-
ঠোঁটের অদূরে ঝরে পড়া জলকোণা!
বুকের অনীশে শত রাঙা ধূসর বেদনা-
শব্দমালা তো সে আর বুঝে উঠে না? -
কবিতা
অপ্রার্থিত স্মৃতিশালারংতুলিস্বপ্ন, জানুয়ারী ২০১৮গন্তব্য - নদীর মোহনা -
হাঁটছি জটাজুট বৃদ্ধের মতো,
চোখে আয়ুর কঙ্কাল খতিয়ান
কাঁধে নবরূপায়ণের বোঝা নিয়ে হেঁটে চলেছি - -
কবিতা
তার লাগিসাদিক ইসলামস্বপ্ন, জানুয়ারী ২০১৮একদিন শেষ হবে
সব কোলাহল
হাসিখুশি মুখ বেয়ে
শুধু নোনাজল। -
কবিতা
আমি স্বপ্ন সন্ধানীkazi zuberi mostakস্বপ্ন, জানুয়ারী ২০১৮আকাশের মতোই বিশাল স্বপ্নের পৃথিবী আমার
এক স্বপ্ন ভেঙ্গেছে তো হাজার স্বপ্ন আছে আমার ,
স্বপ্নরা আগ্নেয়গিরির মতো উদগিরন হবেই তার
সব বাধা সংশয় কাটিয়ে জেগে উঠবোই আবার ৷ -
কবিতা
আনমনা..জেড.আর. জিমস্বপ্ন, জানুয়ারী ২০১৮আমাকে নিয়ে কেউ ভাবেনা,
কিন্তু আমার ভাবনার সকল বিষয় তুমি।
আমাকে ছাড়া তুমি সুখী হবে,
যেটা তোমার ভুল নিঃশ্বাসের বায়ু দূষণ;
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।
প্রতিযোগিতার নিয়মাবলীএ যাবত
