প্রতীক্ষায় আছি খোলা রেখেছি জানালা
তুমি কোন ফাঁকে দেবে টোকা মৃদু পায়
কান পেতে থাকি ওই আশায় আশায়
হা করা দুয়ারে নাই অর্গল বা তালা
বাংলা প্রতীক্ষার কবিতা কি? বাংলা প্রতীক্ষার কবিতা সম্পর্কে জানতে হলে জানতে হবে, প্রতীক্ষা কি? প্রতীক্ষা কে অভিধানে খুঁজতে গেলে পাওয়া যায়: অপেক্ষা, প্রত্যাশা, পরিপোষণ। কিন্তু 'প্রতীক্ষা' অর্থ কি এর মধ্যে সীমাবদ্ধ? 'অপেক্ষা'-এর সাথে পরনির্ভরশীলতা ভর করে এবং তা একটা সাময়িক নির্ধারিত সময় পর্যন্ত কার্যকর থাকে এবং সে কারনেই অপেক্ষার শেষ হয় অপেক্ষার অনুকূলে অথবা প্রতিকূলে। আর 'প্রতিক্ষা'-এর সাথে পরনির্ভরশীলতা নয় বরং একটা পরস্পর আত্মবিশ্বাস ক্রমাগত কার্যকর থাকে অনির্ধারিত সময়ের জন্য। অপেক্ষার সময়গুলি বিরক্তিকর হতে পারে কিন্তু প্রতিক্ষার সময়গুলি ভালবাসা এবং বিশ্বাসে পরিপূর্ণ থাকে। আবার অপেক্ষার সাথে প্রতিশ্রুতির একটা সম্পর্ক থাকে যেখানে প্রতিক্ষার পিছনে থাকে বিশ্বাস, ভালবাসা এবং একাগ্রতা। মানব জীবনের সাথে জড়িয়ে আছে প্রতীক্ষা - এ জন্য হয়ত, প্রতীক্ষা নিয়ে হয় গল্প, রচিত হয় কবিতা। প্রতীক্ষা নিয়ে গল্পকবিতা ডট কমের কবিতার বিশাল সম্ভারে রয়েছে দুই বাংলার নবীন প্রবীণ লেখকদের লেখা নানা স্বাদের বাংলা প্রতীক্ষার কবিতা - যা, পাঠকের মন ছুঁয়ে যায়।
-
কবিতা
প্রতীক্ষায় আছিএ এইচ ইকবাল আহমেদআমার আমি, অক্টোবর ২০১৬ -
কবিতা
ডুব স্মৃতিমাঝি সিদ্দিকআমার আমি, অক্টোবর ২০১৬আমি তোমার কথা ভেবে ভেবে
এখন আর কষ্ট পাইনা-
তোমার সৃতিগুলোর নির্মম উপহাস দেখে
এখন আর চোখে জল আসেনা, -
কবিতা
পুর্ণিমা আসবে বলেআশিরুল মণ্ডলআমার আমি, অক্টোবর ২০১৬ব্যাস্ত সকাল ব্যাস্ত দুপুর ব্যাস্ত সারাদিন
সন্ধ্যা বেলা বেরিয়ে দেখি বিকেলটা প্রাচীন
রাত্রি হল, ভোর হল, সকাল হল কই?
অন্ধকারেই ব্যাস্ত নগর করছে হই চই। -
কবিতা
স্টেশনমোহসিনা বেগমআমার আমি, অক্টোবর ২০১৬এখন তড়িঘড়ি করি, এতোটুকুন বোতলে ভরি
ইপিল ইপিল দীর্ঘশ্বাস, আমার সামনেই বাতাসে লীন
হয় সমস্ত রঙিন আশ্বাস; এ যেনো একটা ডকুমেন্টারি
ফিল্ম, যার সবকিছু আগে থেকেই ছিলো ঠিক করা; -
কবিতা
সোনালী প্রত্যুষের প্রতীক্ষায়শাহ আজিজআমার আমি, অক্টোবর ২০১৬কে রয় প্রতীক্ষায় পাহাড়ের গায়
আকাঙ্ক্ষিত একটি সোনালী সকালের তরে
মেঘে ঢাকা রয় লালচে আভায় সোনালী স্বপ্ন বাসরে
সাঁঝের ক্লান্ত তারা দেয় আশা – ওরে দাড়া ! -
কবিতা
শুধুই প্রতীক্ষাshopno aloআমার আমি, অক্টোবর ২০১৬এই প্রতীক্ষা শুধুই কি প্রতীক্ষা?
ব্যস্ত সড়কে চলন্ত ট্রেনে জানালার পাশে বসে থাকার প্রতীক্ষা,
লেপটে যাওয়া এক জোঁড়া কাজল কালো বাকাঁ চোখের চাওয়ার প্রতীক্ষা।
কাধেঁ মাথাঁ রেখে অচেনা জোছনা পথে চলার প্রতীক্ষা, -
কবিতা
প্রতীক্ষ্যবুলবুল মাসউদআমার আমি, অক্টোবর ২০১৬চারিদিক শুনশান
শুনছে না সে কোন গান,
পূর্ব-পশ্চিম, উত্তর-দক্ষিন সবদিকেই তাঁর নড়াচড়া
সে ঘূর্ণায়মান আবার কখনো শোয়া কাত হয়ে কিংবা উপুড় করা। -
কবিতা
গর্বিত বাঙ্গালিখায়রুল আমিন প্রধান (কেএপি)আমার আমি, অক্টোবর ২০১৬আলবদর,রাজাকার হয়ে যা হুশিয়ার,
আমরা বাঙ্গালি আর নয় পিছিয়ে
নিজেদের অধিকার আনবই ছিনিয়ে।
যুদ্ধের মাঠে মোদের নেই কোনো ভয়, -
কবিতা
উজানের ডাকতাপস চট্টোপাধ্যায়আমার আমি, অক্টোবর ২০১৬গঙ্গায় ভাঙন
খবরের শিরোনামে এবার বর্ষায় ।
কুলিন ব্রাহ্মণ ভেসে যায়
মকবুল চাচার সাথে বিসমিল্লা করে । -
কবিতা
প্রতীক্ষার অবসানশরীফ উল্লাহআমার আমি, অক্টোবর ২০১৬জীবনের বায়ান্ন বছরতো কেটে দিয়েছি পথ চেয়ে
আর কত চলবে জীবন অলস ভাবে
বয়সের ভারে কাশির মাও চলে গেছে অনেক আগে
ধুলা বালির সাথে মিশে গেছে মিশ্রিত দেহ তার -
কবিতা
প্রতীক্ষিত ভালোবাসাফাহিম আজমল রেমআমার আমি, অক্টোবর ২০১৬আজ আকাঙ্খায় বসতি আমার
স্মৃতিগুলো করছে খালি নড়াচড়া
প্রতীক্ষার প্রহর বাড়ছে তো বাড়ছেই
জীবনটা কি শুধু অতৃপ্তিতে ভরা। -
কবিতা
আবারও প্রতীক্ষায়ফয়সাল আহমেদআমার আমি, অক্টোবর ২০১৬প্রতীক্ষায় কেটে গেছে নির্ঘুম রাত ;
প্রতীক্ষায় কেটে গেছে প্রশান্ত প্রভাত ;
দ্বিপ্রহরের সময়টাও কেটে গেছে চুপে-চুপে ;
ভাবছি তখন আসবে তুমি, গোধূলির রঙ্গিন রূপে। -
কবিতা
আমার মতোইসুব্রত সামন্তআমার আমি, অক্টোবর ২০১৬এখানে সবাই—আমার মতোই
প্রজ্বলিত স্বার্থপর।
মাইনে নিয়ে, বাগান পরিচর্যার ভরপুর দায়িত্বে থেকে
ফুল চুরি করে তাঁরা কেবলই রহস্য হন।
ঠাণ্ডা মাথায়, পরের অকল্যাণ স্বার্থকভাবে কামনা করে ;
আমার মতোই তাঁরা শুধু ভরিয়ে তোলেন
তাঁরা তাঁদের প্রতিটা বিষন্ন একাকী অবসর। -
কবিতা
আশা বেঁধে রাখিমোহাম্মদ আহসানআমার আমি, অক্টোবর ২০১৬আমার এক টুকরো
খোলামেলা আকাশ থেকে
তোমার দুঃখ মেঘের
উদাসী ঘুমটা খানা সরাও, -
কবিতা
মিনতিআকছার মুহাম্মদআমার আমি, অক্টোবর ২০১৬পাখির কলরব ঘেরা সকালের কুহেলির বাগানে
যে মুখচ্ছবি সূর্যের আলোয়
ভেসে ছিল চোখের সম্মুখে।
এ যাবত
