প্রতীক্ষায় কেটে গেছে নির্ঘুম রাত ;
প্রতীক্ষায় কেটে গেছে প্রশান্ত প্রভাত ;
দ্বিপ্রহরের সময়টাও কেটে গেছে চুপে-চুপে ;
ভাবছি তখন আসবে তুমি, গোধূলির রঙ্গিন রূপে।
প্রতীক্ষার কবিতা কি? প্রতীক্ষার কবিতা সম্পর্কে জানতে হলে জানতে হবে, প্রতীক্ষা কি? প্রতীক্ষা কে অভিধানে খুঁজতে গেলে পাওয়া যায়: অপেক্ষা, প্রত্যাশা, পরিপোষণ। কিন্তু 'প্রতীক্ষা' অর্থ কি এর মধ্যে সীমাবদ্ধ? 'অপেক্ষা'-এর সাথে পরনির্ভরশীলতা ভর করে এবং তা একটা সাময়িক নির্ধারিত সময় পর্যন্ত কার্যকর থাকে এবং সে কারনেই অপেক্ষার শেষ হয় অপেক্ষার অনুকূলে অথবা প্রতিকূলে। আর 'প্রতিক্ষা'-এর সাথে পরনির্ভরশীলতা নয় বরং একটা পরস্পর আত্মবিশ্বাস ক্রমাগত কার্যকর থাকে অনির্ধারিত সময়ের জন্য। অপেক্ষার সময়গুলি বিরক্তিকর হতে পারে কিন্তু প্রতিক্ষার সময়গুলি ভালবাসা এবং বিশ্বাসে পরিপূর্ণ থাকে। আবার অপেক্ষার সাথে প্রতিশ্রুতির একটা সম্পর্ক থাকে যেখানে প্রতিক্ষার পিছনে থাকে বিশ্বাস, ভালবাসা এবং একাগ্রতা। মানব জীবনের সাথে জড়িয়ে আছে প্রতীক্ষা - এ জন্য হয়ত, প্রতীক্ষা নিয়ে হয় গল্প, রচিত হয় কবিতা। প্রতীক্ষা নিয়ে গল্পকবিতা ডট কমের কবিতার বিশাল সম্ভারে রয়েছে দুই বাংলার নবীন প্রবীণ লেখকদের লেখা নানা স্বাদের প্রতীক্ষার কবিতা - যা, পাঠকের মন ছুঁয়ে যায়।
-
কবিতা
আবারও প্রতীক্ষায়ফয়সাল আহমেদআমার আমি, অক্টোবর ২০১৬ -
কবিতা
“চেয়ে আছি আজও”মইনুল হকআমার আমি, অক্টোবর ২০১৬আষাঢ়ের পালা শেষ
কদমের ডালে নেই ফুল
কাশের শুভ্রতা মেখে
এখানে সূর্য দেয় উঁকি -
কবিতা
পাতার কাছে আহবানশিখর চৌধুরীআমার আমি, অক্টোবর ২০১৬সূর্যোদয়ও দেখব, সূর্যাস্তও দেখবো
দারুচিনি মিশিয়ে চা খাবো বীচে বসে ।
হাওয়ার সাথে তাল মিলিয়ে আসবে ঢেউ
দুদ্দারভাবে নাড়িয়ে দিয়ে যাবে আমাকে । -
কবিতা
“শেষ প্রতীক্ষা”নয়ন আহমেদআমার আমি, অক্টোবর ২০১৬জানি একদিন শেষ হবে আমার এ প্রণয়ের প্রতীক্ষা,
যেদিন ধূলিসাৎ হবে পৃথিবীর এ উষ্ণ রঙ্গমঞ্চতা।
সকল কোকিলের মোহনীয় কন্ঠ একই সাথে হবে রুদ্ধ,
কবির মনের কাগজে লেখা হবেনা আর কোন কবিতা আবৃত্য। -
কবিতা
আরাধ্য ফুলের সুবাসসেলিনা ইসলাম N/Aআমার আমি, অক্টোবর ২০১৬শ্রাবণ মেঘে প্রেমের উল্কা ঝরা বৃষ্টিতে-
প্রিয়তমা তুমি আছো অধীর অপেক্ষায়
নীল টিপ আর নীলাম্বরী সাঁজ কদম গুঁজে নিয়েছ খোপায়
ভুনা খেচুড়ী,মাংস,ইলিশ আর বেগুণ ভাজায়
তুমি আনন্দে ব্যস্ত আজ দীর্ঘ টেবিল সাঁজায় -
কবিতা
প্রতীক্ষাসুব্রত ভারতীআমার আমি, অক্টোবর ২০১৬নিস্তব্ধ ঘরের কোণে আমি একাকী বসে
কেবল তোমার অপেক্ষায়,
মনের পাতাগুলো লিখতে লিখতে ক্লান্ত;
মনে হয় এই বুঝি তুমি এলে -
কবিতা
প্রতীক্ষাএম, এ, জি হান্নানআমার আমি, অক্টোবর ২০১৬অবিরত নিজের স্বত্তা হারাবার সুখে।
এই সব কাব্যকথা নহে –তা’হলে কি?
প্রতিক্ষার প্রহর –বেলা অবেলায়।
মজনু প্রতিক্ষা করেছিল লাইলীর
চন্ডীদাস রজকিনীর প্রেমে হয়েছে
বিভোর, দেহ মন জীবন সপে । -
কবিতা
উজানের ডাকতাপস চট্টোপাধ্যায়আমার আমি, অক্টোবর ২০১৬গঙ্গায় ভাঙন
খবরের শিরোনামে এবার বর্ষায় ।
কুলিন ব্রাহ্মণ ভেসে যায়
মকবুল চাচার সাথে বিসমিল্লা করে । -
কবিতা
আমার সকালআওসাফ অগ্নীআমার আমি, অক্টোবর ২০১৬আমার সকাল
কবে আসবে আমার সকাল ?
বলতে কি পারো কঠিন একাল ? -
কবিতা
প্রতিক্ষাFirose Hossen Fienআমার আমি, অক্টোবর ২০১৬চোখে চোখে কথা হবে অপলক
পৃথিবীতে কেউ নেই শুধু তুমি
আর আমি। -
কবিতা
প্রতীক্ষার অবসানশরীফ উল্লাহআমার আমি, অক্টোবর ২০১৬জীবনের বায়ান্ন বছরতো কেটে দিয়েছি পথ চেয়ে
আর কত চলবে জীবন অলস ভাবে
বয়সের ভারে কাশির মাও চলে গেছে অনেক আগে
ধুলা বালির সাথে মিশে গেছে মিশ্রিত দেহ তার -
কবিতা
প্রতীক্ষা- তোমায় দিলাম ছুটি ।নাজমুছ - ছায়াদাত ( সবুজ )আমার আমি, অক্টোবর ২০১৬নিঃসঙ্গতার স্বাদ কি-
হেমলকের মতো !
শীতল একটা বাতাস
বয়ে চলে শির দাঁড়ায় ।
রক্তকনা ছিটকে
বের হতে চায়
শরীর থেকে । -
কবিতা
জ্ঞাননন্দিনীswain sohagআমার আমি, অক্টোবর ২০১৬কোথায় ছিলে এতদিন জ্ঞাননন্দিনী
কত খুঁজেছি তোমায়,
হাত ধরে হারিয়ে যাওয়া কাঁশবনে;
লাল পদ্ম ফুটে থাকা লেকের ধারে। -
কবিতা
সোনালি পাখির ঘুমশামসুল আলমআমার আমি, অক্টোবর ২০১৬কাচের ঢিঁবির মতো পরাগের রেণু। ভ্রমর ছোঁবে সে ফুল বেশেখের বেণু
সেদিন ঘরের পাশে বসে আছে মেঘবতি আকাশের কেশ। জলের আদলে রেখে
কুহুকর্ণ চোখ,
বিভ্রমে নদী ভাঙে, জেলেপাড়া মেতে ওঠে আশ্বিনের দেশ। -
কবিতা
বৃষ্টিমামুন আল হুসেইনআমার আমি, অক্টোবর ২০১৬বৃষ্টি ও বৃষ্টি আজ কি তুমি আকাশ থেকে পড়বে?
বুকের ভিতর জমা কান্না তোমার সাথে ঝড়বে।
যদি আমি একা ভাসাই দু’নয়নে জল,
বুঝেই নেবে সবাই তখন মনেতে নাই বল।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।
প্রতিযোগিতার নিয়মাবলীএ যাবত
