অস্তাচলের সূর্যটা পানকৌড়ির শেষডুব দেখে
হস্তরেখার মত পথেও নামায় ঘোলাটে আঁধার,
দীর্ঘশ্বাস নিজেও যখন ফেলে আরেকটি দীর্ঘশ্বাস,
বিসর্জনের কবিতা কি? বিসর্জনের কবিতা সম্পর্কে জানার আগে জানতে হবে, বিসর্জন কি? বিসর্জন কে অভিধানে খুঁজতে গেলে পাওয়া যায়: পরিত্যাগ, প্রাণ বিসর্জন, নিক্ষেপ, নিরঞ্জন, প্রতিমাদি বিসর্জন। কিন্তু 'বিসর্জন' অর্থ কি এসবের মধ্যে সীমাবদ্ধ? সব কিছুকেই একটি নির্দিষ্ট সংজ্ঞায় সংজ্ঞায়িত করা যায়? এই সভ্যতার অনেক অর্জনই এসেছে বিসর্জন থেকে। ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে এগিয়ে গেছে মানবজীবন। জাতির শ্রেষ্ঠ সন্তানদের জীবন বিসর্জন থেকে মিলেছে স্বাধীনতা-স্বাধিকার; সার্বভৌমত্ব থেকেছে নিরাপদ। সত্যিকার মহৎ বিসর্জন আদর্শ সোনার মত উজ্জ্বল। মানব জীবনের সাথে জড়িয়ে রয়েছে বিসর্জন। তাই সাহিত্যেও রয়েছে বিসর্জনের উপস্থিতি। এজন্য বিসর্জন নিয়ে লেখা হয় গল্প, রচিত হয় কবিতা। গল্পকবিতা ডট কমের কবিতার বিশাল সম্ভারে রয়েছে দুই বাংলার নবীন প্রবীণ লেখকদের লেখা নানা স্বাদের বিসর্জনের কবিতা - যা, পাঠকের মন ছুঁয়ে যায়।
-
কবিতা
শেষ ঠাইফেরদৌস আলমউপলব্ধি, এপ্রিল ২০১৬ -
কবিতা
আমার হাতটি ধরোমিলন বনিকউপলব্ধি, এপ্রিল ২০১৬একটিবার বাইরে এসে দেখো
অমলিন জোৎ¯স্না।
একটিবার হাত বাড়িয়ে দাও
আমার হাতে।
নেবে তো নাও যত খুশী,
আকাশটা তোমাকে দিলাম। -
কবিতা
বৈশাখের নিমন্ত্রণমনজুর হাসানউপলব্ধি, এপ্রিল ২০১৬আবার বছর ঘুরে ফিরে এলো পহেলা বৈশাখ
নতুনের আবাহনে রঙের দোলায় দোলায়িত এই বৈশাখ। -
কবিতা
প্রান বিসর্জন মনে পরেমোহাম্মদ আহসানউপলব্ধি, এপ্রিল ২০১৬আমি দুই হাজার ষোলতে এসে
কেন উনিশশো একাত্তরেই ফিরে যাই
আমি মার্চের খেলা যুদ্ধ শুরুর
কেন ষোলই ডিসেম্বরের সুখ পাই? -
কবিতা
বুনোহাঁসমাসুদুর রহমানউপলব্ধি, এপ্রিল ২০১৬রুপকথা থেকে বেরিয়ে আয় রাজকন্যা
বুনোহাঁস তোর প্রতীক্ষায়
চুপি চুপি হাত রাখ বুকে
উড়তে শেখ -
কবিতা
অভিশপ্ত প্রেমমোহাম্মদ সানাউল্লাহ্উপলব্ধি, এপ্রিল ২০১৬স্বপ্নের রঙগুলো ক্ষয়ে ক্ষয়ে বিবর্ণ হলো
শাপলা দোয়েল কাঁদে অবিচারে অনাদরে,
সুশাসনের সুস্বাদ নেই; মোহ করে সব গ্রাস
গাংচিল আর ইলিশের ঝাঁক আসেনা পদ্মাচরে ! -
কবিতা
বিসর্জনের দুটি কবিতা......এই মেঘ এই রোদ্দুরউপলব্ধি, এপ্রিল ২০১৬আবেগ হারিয়ে যাচ্ছে, ঝরে যাচ্ছে যেনো! ধীরে ধীরে
আগের মত দেখিনা স্বপ্ন এখন কাউকে ঘিরে
লিখতে পারিনা আর আবেগীয় কাব্য কিংবা ছড়া -
কবিতা
বন্ধুসুস্মিতা তানোউপলব্ধি, এপ্রিল ২০১৬বন্ধু, কেমন আছো তুমি ?
তোমাকে দেখতে খুব ইচ্ছে হয় ।
প্রতিদিন জানালায় চেয়ে থাকি, -
কবিতা
বিসর্জনমারুফ আহমেদ অন্তরউপলব্ধি, এপ্রিল ২০১৬তোমার জন্য জীবনে
কত কিছুই দিলাম বিসর্জন
বলতে পারো কি পেলাম আমি
কি ছিলো আমার অর্জন? -
কবিতা
কবিতা বিসর্জনমোঃ জাহেদুল ইসলামউপলব্ধি, এপ্রিল ২০১৬কাগজ কলম নিয়ে
বসে থাকি ঘন্টার পর ঘন্টা ।
কিন্তু হাজার চেষ্টা করেও লিখতে পারিনা
দু’লাইন কবিতা । -
কবিতা
বিসর্জনএ এইচ ইকবাল আহমেদউপলব্ধি, এপ্রিল ২০১৬কী আছে আমার অর্ঘ্য করব তর্পণ
আছে প্রাণ শীর্ণ দেহ তারে দিনমান
খাটিয়ে সাজিয়ে যাই পরের বাগান
নিতান্ত এ নরাধম অতি সাধারণ। -
কবিতা
একাকী বালক ও শালিকয়্যারুফ কায়সারউপলব্ধি, এপ্রিল ২০১৬ভাঙা সেতুর একপাড়ে দাঁড়িয়ে-
অন্য পাড়ের সুখ দেখবার চেষ্টা;
শুন্যে হাত বাড়িয়ে-
অদৃশ্য সুখ খোঁজা ! -
কবিতা
নব বসন্তেলক্ষ্মন ভাণ্ডারীউপলব্ধি, এপ্রিল ২০১৬নব বসন্তে আজি,
বিকশিত পত্ররাজি,
গুঞ্জরিয়া দলে দলে, আসে মধুকর।
ফাল্গুনে ফুল বনে,
রং লাগে যৌবনে,
প্রজাপতি উড়ে বসে, ফুলের উপর। -
কবিতা
দেব না তোমায় বিসর্জনফয়েজ উল্লাহ রবিউপলব্ধি, এপ্রিল ২০১৬তুমি যতো দূরেই যাও, থাক আমার অন্তর জুড়ে
না দেখলে এক পলক তোমায়, মন আগুনে পুড়ে
দহন নিয়ে আর কতো কাল, আস না সখি ফিরে
তুমি হীনে শূন্য বুকে, অপেক্ষায় ছোট্র নীড়ে। -
কবিতা
স্বাধীনতাজুনায়েদ বি রাহমানউপলব্ধি, এপ্রিল ২০১৬স্বাধীনতা তুমি,
সাধারনের কণ্ঠে ধ্বনিত মুক্তির গান;
স্বাধীনতা তুমি,
শাষণ-শোষণ অত্যাচারের অবসান।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।
প্রতিযোগিতার নিয়মাবলীএ যাবত
