এ পৃথিবীর কাছ থেকে
কেড়ে নিতে চাইনি কোনোদিন কিছু।
কিছু তো পাওয়া আছে কোথাও জন্মেছি যখন!
বাংলা কষ্ট কবিতা কি? বাংলা কষ্ট কবিতা সম্পর্কে জানার আগে জানতে হবে, কষ্ট কি? কষ্ট কে অভিধানে খুঁজতে গেলে পাওয়া যায়: দুঃখ, ক্লেশ, বেদনা, শ্রম, বিশেষ যত্ন, মেহনত, দুঃসাধ্য চেষ্টা (কষ্টসাধ্য)। কিন্তু 'কষ্ট' অর্থ কি এসবের মধ্যে সীমাবদ্ধ? সব কিছুকেই একটি নির্দিষ্ট সংজ্ঞায় সংজ্ঞায়িত করা যায়, কিন্তু কষ্টকে কোন নির্দিষ্ট সংজ্ঞায় ফেলা যায় না। কারণ কষ্ট এমন এক জিনিস যা ব্যক্তি থেকে ব্যক্তি ভিন্ন হয়। তাই জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনও মিলেনা, কিছু কিছু ভুল থাকে যা শোধরানো যায়না, আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায়না। মানুষের কষ্ট দেখাও কষ্টের কাজ। কষ্ট মানব জীবনের একটা অংশ - এ জন্য কষ্ট নিয়ে তৈরি হয়েছে সাহিত্যের বিশেষ চর্চা। জীবনের নানান কষ্ট নিয়ে লেখা হয় গল্প, রচিত হয় কবিতা। গল্পকবিতা ডট কমের কবিতার বিশাল সম্ভারে রয়েছে দুই বাংলার নবীন প্রবীণ লেখকদের লেখা নানা স্বাদের বাংলা কষ্ট কবিতা - যা, পাঠকের মন ছুঁয়ে যায়।
-
কবিতা
প্রলাপদিব্যেন্দু দ্বীপপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭ -
কবিতা
আঁধারের গানJaljalalul Abedin Jonyপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭আঁধারের মাঝে খুঁজে ফেরা
পথের বাকে হারিয়েছি যাকে
অবিরত স্মৃতি হয়ে ফেরা , ক্লান্তির ফাঁকে
এই ভাবেই ভাবা যায়, এই ভাবেই ভাবাতাই
সব সময় শুধু তোমাকে। -
কবিতা
কাঙাল জাহাজপ্রজ্ঞা মৌসুমীপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭জানি, সুখের বাটি ফেলে চলে আসা
এই প্রত্যাবর্তন!
যাদুপোকা ক্ষয়ে ক্ষয়ে
পায়ের ছায়ায় গুছিয়ে তোলা ফণিমনসা
এই পরিবর্তন! -
কবিতা
ভুল মানেই তুমিসেলিনা জাহান প্রিয়াপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭হাত বাড়ালেই সফেদ ফেনার ছোঁয়া
আমি সাতার কেটে যাই লবনাক্ত জলে !
মধ্যরাতে বেজে ওঠা টেলিফোনে দেখি
দপ করে জ্বলে ওঠে হৃদয়ের পুরনো কাব্য
আমি পড়ে যাই ধুলো পড়া লাইনে তোমাকে
শুনি আমি পিয়ানোর হারানো সেই সুর.........। -
কবিতা
কষ্টArshad Hossainপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭গরিব ঘরে জন্ম আমার, চাওয়া অনেক বলে
পাইনা আমি চাহিদা মতো, চাই দুই হাত ভরে
ক্ষুধার জ্বালায় মরে মানুষ, শীতের জ্বালায় জ্বলে
অর্থাভাবে প্রয়োজনের তাগিদে বাবা যখন কান্না করে -
কবিতা
কষ্টগুলো আমারই থাক!নাসরিন চৌধুরীপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭এই শহরে কোথায় ফেলবো আমি নোঙর?
চারিপাশের মুখগুলো যেনো প্রশ্ন করে যাচ্ছে অবিরত
মেয়ে কোথায় যাবে তুমি?
কোথায় তোমার ঘর? -
কবিতা
মূল্যহীনের প্রশ্নমোঃ ফরহাদ হোসেনপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭মূল্যহীনেরে মাল্য দিয়েছো
সেকি বুঝে তার মুল্য।
তার কাছে তা ঝরা মালা সম,
বাসি ফুলে গাথা তুল্য। -
কবিতা
কষ্টগুচ্ছশাহ আজিজপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭লাশগুলো লগি দিয়ে সরিয়ে
নদী পারাপারের সেইযে কষ্টগুলি
বিজয় এসে ঢেকেছিল পর্দা দিয়ে । -
কবিতা
নাগরিকZannatul Ferdoseপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭একটা শুক্রবার গাল,মুখ,চোখ ফুলিয়ে থমকে বসে থাকার,
দরকারি কাজগুলো হাতে না ওঠার,
ফোন রিসিভ না করার,বন্ধুদের আব্দার ফিরিয়ে দেবার, -
কবিতা
শিরোনামহীন-৩কামরুল হাসানপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭"হ্যাঁ,অনন্ত,আমি বাড়ি ফিরছি।
আমার প্রথম বাড়ি ফেরা,হয়তো এবারই শেষ।"।
এই পর্যন্ত পড়ে মনে হলো,যা জানার ছিলো,তা জানা হয়ে গেছে।
এখন সন্ধ্যে, এবার আমাকেও বাড়ি ফিরতে হবে। -
কবিতা
কষ্ট নেই, কষ্ট নেই।আহমদ মুসা (স্নিগ্ধ মুগ্ধতা)প্রশ্ন, ডিসেম্বর ২০১৭নষ্ট মনে আমার আবার কষ্ট আছে নাকি?
ভ্রষ্ট বুকের কষ্টগুলো কষ্ট তো নয়—ফাঁকি।
নমাস ধরে যুদ্ধ করে শুদ্ধ করে ভূমি
রুদ্ধ এখন ভাগ্য আমার —ক্ষুব্ধ ও দেশ তুমি! -
কবিতা
ভুলতে পারি নাই সেই দিনShadhin Hossainপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭অঝর ধারায় নয়ন বারি
ঝরে ছিল যে দিন
বেজে ছিল বিরহের বীণ
ভুলতে পারি নাই সেই দিন । -
কবিতা
কষ্ট দেখেছ কী কখনো?মোঃ নিজাম উদ্দিনপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭কষ্ট দেখেছ কী কখনো?
আমিতো দেখেনি!
আমিতো দেখেছি মন্ত্রীর মুখে বিশ্বনবীর কুৎসা!
আমিতো দেখেছি কতশত মানুষের চরম অবহেলা।
আমি দেখেছি এক অসহায় নারীর চিৎকার! -
কবিতা
অনাশ্রিতআসলাম হোসেন সজলপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭সুখাধার গোলাপী হাওয়ায় ভাসতে ভাসতে
বন্দি হয়ে পরেছিলাম আবেগের এক ইন্দ্রজালে
মায়ার গারদ থেকে মুক্ত বিহঙ্গের দলে আসতে আসতে
টের পেয়েছিলাম তার উপস্থিতি হৃদপিন্ডের অন্তরালে। -
কবিতা
যন্ত্রনাMd.Hashibul Hasanপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭হয়ত নেই তার কূল,
তবুও জলের গায়ে
সময়ের দাঁড় টেনে
চলেছি, তুমি আর আমি ।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।
প্রতিযোগিতার নিয়মাবলীএ যাবত
