হে প্রিয়তম
ফিরে এসো তুমি
তুমি ছাড়া যে আমি একা
খুব একা
শুধু নিঃস্ব এক ধু ধু মরুভুমি।
বাংলা অস্থিরতা কবিতা কি? বাংলা অস্থিরতা কবিতা সম্পর্কে জানার আগে জানতে হবে, অস্থিরতা কি? অস্থিরতা কে অভিধানে খুঁজতে গেলে পাওয়া যায়: অস্থির-এর বিশেষ্য পদ অস্থিরতা। যার অর্থ অধীর, চঞ্চল, ব্যাকুল, ব্যস্ত, অনিশ্চিত। এমনিতে অস্থিরতার আক্ষরিক অর্থ স্থির নয় এমন অবস্থা। কোনো জটিল কারণে মানুষ যখন কি করা উচিত বুঝতে না পারে তাহলে তার যে অবস্থা দাড়ায় সেটাই অস্থিরতা। মানব জীবনের সাথে জড়িয়ে রয়েছে অস্থিরতা। তাই সাহিত্যেও রয়েছে অস্থিরতার উপস্থিতি। অস্থিরতা নিয়ে লেখা হয় গল্প, রচিত হয় কবিতা। গল্পকবিতা ডট কমের কবিতার বিশাল সম্ভারে রয়েছে দুই বাংলার নবীন প্রবীণ লেখকদের লেখা নানা স্বাদের বাংলা অস্থিরতা কবিতা - যা, পাঠকের মন ছুঁয়ে যায়।
-
কবিতা
ফিরে এসো তুমিআল মামুনঅস্থিরতা, জানুয়ারী ২০১৬ -
কবিতা
অস্থির সময়আবুযর গিফারীঅস্থিরতা, জানুয়ারী ২০১৬দিনরাত হরদম অস্থিরতা পিছু ধায়
সবখানে সবজনে অস্থিরতার ছোঁয়া পায়।
অস্থির পথঘাট যানজটে হাসফাস
জীবনটা থেমে রয় সময়টা হয় ত্রাস। -
কবিতা
নিজেকে হারাইরাজু N/Aঅস্থিরতা, জানুয়ারী ২০১৬হারায়ে খুঁজি ,
দৃষ্টিসীমায় যা পাই যাকে পাই
যেখানে সেখানে সর্বত্র
চঞ্চল চোখে নীরবে খুঁজি ,
দীর্ঘশ্বাসে খুঁজি ক্লান্ত হয়ে
পথভুলে খুঁজি বেপথে
অনবরত হন্যে হয়ে শূন্যে খুঁজি
একাকী মনে নিবিড় বিরহে ,
ভিড়ের মাঝে নিজেকে বেভুলে
কেবল খুঁজি হারায়ে... -
কবিতা
বিরহী স্রোতসেলিনা ইসলাম N/Aঅস্থিরতা, জানুয়ারী ২০১৬এখানে সূর্যের উত্তাপ ঝলসে দেয় মোটা চামড়া ভেদ করে
ঠিক যেমন করে দেহের খাঁচা ডিঙিয়ে কষ্টরা সব-
আতঙ্কিত চাদর বিছায় শান্ত মনের পূত মন্দিরে! -
কবিতা
তোমার প্রতীক্ষায়আল মামুনঅস্থিরতা, জানুয়ারী ২০১৬তার সবুজ শাড়ির আঁচলের নকশীকাথায়
উড়ছিল ছোট ছোট ভালোলাগার লাল নীল প্রজাপতি,
যেন বসন্তের সমস্ত নিংড়ানো রং এঁকে দিয়েছে
তার কপালে এক বিন্দু লাল জলের টিপ, -
কবিতা
মৃত্যুদ্বীপপ্রাতিস্বিকঅস্থিরতা, জানুয়ারী ২০১৬জীবন তরীতে অনন্তকাল ভেসে বেরিয়েছি আমি
কখনো দুর্বার, কখনো মন্থর গতিতে।
গন্তব্যের অপেক্ষায় থেকেছি - কবে আসবে সেই দিন? -
কবিতা
মেকাপের অন্তরালে জেগে থাকা লাবণ্য!নাসরিন চৌধুরীঅস্থিরতা, জানুয়ারী ২০১৬এত অস্থির কেন তুমি লাবণ্য?
প্রশ্নটা শুনে, আয়না'র সামনে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখি
চোখের নীচটায় কালি পড়ে গেছে; রুক্ষ চুলগুলো নিঃশব্দে ঝরে পড়ছে
মলিন মুখটাতে অযাচিত বয়সের ছাপ -
কবিতা
পারুহুল আমীন রাজু N/Aঅস্থিরতা, জানুয়ারী ২০১৬মানুষের কাছে’ই তো ছুটে আসে মানুষ
ভুল থেকে’ই যে হয় নির্ভুল
ভুল থেকে’ই যে ফুটে ফুল । -
কবিতা
এনামুল হক টগরএনামুল হক টগরঅস্থিরতা, জানুয়ারী ২০১৬এক দীর্ঘ মহামিলনের অলৌকিক প্রেমের পথ ধরে
তখন স্বপ্নমগ্ন কবির দুঃখ ও যন্ত্রণাগুলো আনন্দে আতœহারা হবে
আর আদি প্রকৃতি থেকে নতুন রঙের বিচিত্র সমাহার -
কবিতা
অস্থির সময়ধীমান বসাকঅস্থিরতা, জানুয়ারী ২০১৬সময়টা বড় অস্থির, বিপন্ন আমি
এবং বিপন্ন তুমিও, আমরা সবাই ।
অস্থির এই সময়ে আমি, তুমি এবং
আমাদের যা কিছু স্বকীয়তা সব -
কবিতা
নিষাদইমরান হাসানঅস্থিরতা, জানুয়ারী ২০১৬আদিম বন এর মাঝে জ্বালানো অগ্নিশিখায় ভরা
চোখের তারা।
অব্যক্ত এর ভাষা ধ্বনিত মুখে , আদিমতার
স্বরে কথা বলা ।
জলের দর্পণে দেখা নিজ ছবি ,
পদ্মপাতায় মোড়া । -
কবিতা
অনল-দহনসূনৃত সুজনঅস্থিরতা, জানুয়ারী ২০১৬আগুন নিভেছে অনেক আগেই
থেমে গেছে ধোঁয়ার নাচন ...
ধরেই নিয়েছো বাকি কিছু নেই শেষ এখানেই !?
তাই প্রতিশোধ ? -
কবিতা
তোমায় খুঁজে ফিরবোতৌহিদুর রহমানঅস্থিরতা, জানুয়ারী ২০১৬কোথাও নরম ঘাসের উপর।
চলতে থাকবো মহাকালের পথে।
পার হয়ে যাব হাজার শতাব্দী।
তোমায় খুজে ফিরবো - না পাওয়া অবধি। -
কবিতা
এখনই সময়ফাহমিদা বারীঅস্থিরতা, জানুয়ারী ২০১৬মিটমিটিয়ে জ্বলতে থাকে আশা আর সুন্দরের দূর্বল আলোকশিখা।
আশাহীন অজানা গন্তব্যে ধেয়ে চলা এই নিমজ্জমান তরীখানির
শেষ কাণ্ডারি তুমি।
তোমাকেই বলছি...শুনছো তো? -
কবিতা
চিঠি দিওমোকতার হোসাইনঅস্থিরতা, জানুয়ারী ২০১৬নাতিদীর্ঘ লেখো মন যা চায়
চক্ষুশুল সেরে গেছে ক-দিন হল?
তোমার ওই অগ্নিচক্ষু বেশ ভালবাসি।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।
প্রতিযোগিতার নিয়মাবলীএ যাবত
