এই প্রাগৈতিহাসিক পৃথিবীতে কোটি বছরের বৃষ্টি শোষিত আরও শত-সহস্র বছর ধারা পান বাকি আছে তার- চিরসবুজ ধরনীর বুক পূর্ন ও জীর্ন হয়না কখনও, আর প্রতিটি বৃষ্টি-বিন্দুই কেমন প্রথমের মত হয় হৃত!
আশ্চর্য আমরা মানুষেরা; জরাগ্রস্থ আমি এবং তুমি প্রথমেই ফুরিয়ে ফেলি প্রথম অন্ধকার সন্ধ্যাস্বর্গলোকের বৃষ্টি! তারপর, মৃত্যুর শূন্যতা নিয়ে মহাকালের পেছনে ফেলি মন্থন দৃষ্টি! আর দ্যাখো, এখনও ধারা তিষায় আর্ত আমাদের লম্পট ভূমি!
আকাশ জানেনা তার প্রথম মেঘের গল্প, হীন মানুষ আমরা, অস্বীকার করি দ্বিতীয় ও তৃতীয়কে প্রথমের স্বপ্নে বিভোর আমাদের চোখের জর-ডানা ওঠে কেঁপে, প্রেমিক হতে গিয়ে হৃদয়ের ব্যাপ্তিকে করে ফেলি অল্প
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
জালাল উদ্দিন মুহম্মদ
আকাশ জানেনা তার প্রথম মেঘের গল্প,
হীন মানুষ আমরা, অস্বীকার করি দ্বিতীয় ও তৃতীয়কে
প্রথমের স্বপ্নে বিভোর আমাদের চোখের জর-ডানা ওঠে কেঁপে,
প্রেমিক হতে গিয়ে হৃদয়ের ব্যাপ্তিকে করে ফেলি অল্প ---- খুব ভাল লেগেছে । স্বাগতম কবি ।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।