বুকের তাজা রক্ত সেদিন ঢেলে দিয়েছিলো বলে, লিখছি এই বাংলা ভাষায়, আর বলছি আমি বাংলার ছেলে। তরুন তাজা প্রান গুলো সব মুখে স্লোগান নিয়ে, বেরিয়েছিল দলে দলে পিচ ঢালা পথ দিয়ে। একটি দাবী সেদিন সবার, মুখে উঠে কলরবে, রাষ্ট্র ভাষা বাংলা চাই, মানতে হবে মানতে হবে। মাগো তোমার মুখের বানী প্রিয় ছিলো এতটাই, তোমার ছেলেরা রাখিতে মান, দিয়ে দিল প্রানটাই। আজো জখন ফাগুন আসে, হিমেল হাওয়া বয়, সারা বিশ্বের লাখো জনতা তাদের কথা কয়।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।