প্রথম পাতা
বর্তমান সংখ্যা
সব সংখ্যা
বিশেষ সংখ্যা
সাহিত্য ব্লগ
ট্যাগগুচ্ছ
ছবি-সম্ভার
আমাদের কথা
পুরস্কার
লগইন
রেজিস্ট্রেশন
অসময়
ক্ষোভ (জানুয়ারী ২০১৪)
মিজান বিন নূর
৭
২
৩৮৬
অসম কাব্য রচে বিপুল প্রতিভাধর মহাকবি
সোনার আখরে লিখে দুর্বোধ্য বিরস শস্তা পঙক্তিমালা
কিন্নর-কিন্নরি সপ্তসুরের ব্যঞ্জনা ছড়ায় বেশ্যালয়ে, জলসাঘরে
আত্মার সুর সুতীব্র নীরব চিতকারে মরছে গুমরে
গানের পাখি নির্বাসনে মহাসমুদ্রের সুদূরতম নির্জন দ্বীপে
বুভূক্ষ কাকের রুক্ষ আর্তচিতকারে প্রাণের পিপাশা মিটায় সংগীত পিপাসু
লাস্যময়ীর উদ্দাম নৃত্যে কটাক্ষ করে ঘাস ফড়িং
এখন অসময়
সদ্য প্রসুত শিশুর মুখে মধুর বদলে পড়ে লবণ-পানি
পৃথিবীকে তিক্তময় করে শিশু তার লবণাক্ত চিতকারে
বারুদের গন্ধ শুকে শুকে পরিণত হয় নাক
সহিংসতার ধুঁয়া নির্ধারণ করে দৃষ্টিসীমা
লাজে-ভয়ে সুদূরে পালাচ্ছে শিউলী বকুল রজনীগন্ধা
গুলি আর বিস্ফোরনের বিকট শব্দে স্তব্ধ কান
শুনেনা শান্তির অমীয় বাণী
মানবতার মহাতন্ত্র ভূলুন্ঠিত অপঘাতে
এখন অসময়, বড়ই অসময়।
২
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মিলন বনিক
মানবতার মহাতন্ত্র ভূলুন্ঠিত অপঘাতে এখন অসময়, বড়ই অসময়। অনেক সুন্দর বাক্য আর উপমার জাদু...মুগ্ধ....কবিকে অনেক শুভ কামনা...
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৯ জানুয়ারী, ২০১৪
সুমন
ভাল লাগল কবিতা।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১২ জানুয়ারী, ২০১৪
Rumana Sobhan Porag
ভালো লাগলো পড়তে আপনার লেখা কবিতাটি. শুভেচ্ছা জানবেন.
ভালো লেগেছে
ভালো লাগেনি
৯ জানুয়ারী, ২০১৪
ওয়াহিদ মামুন লাভলু
ভাল লিখেছেন।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৬ জানুয়ারী, ২০১৪
ক্যায়স
এখন অসময়, বড়ই অসময়... ঠিক বলেছেন.. অসাধারণ লিখেছেন...
ভালো লেগেছে
ভালো লাগেনি
৩ জানুয়ারী, ২০১৪
F.I. JEWEL N/A
# কবিতার ভাবটা ভাল------ চলার গতিও বেশ । সব মিলিয়ে অনেক সুন্দর । কবিকে ধন্যবাদ ।।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২ জানুয়ারী, ২০১৪
আলমগীর সরকার লিটন
বেশ তো ২০১৪ শুভ নব বর্ষ
ভালো লেগেছে
ভালো লাগেনি
১ জানুয়ারী, ২০১৪
আপনার মন্তব্য করতে প্রথমে
লগইন
করুন।
০৫ নভেম্বর - ২০১৩
গল্প/কবিতা: ২ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয়
"স্বাধীনতা”
কবিতার বিষয়
"স্বাধীনতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৫ ফেব্রুয়ারী,২০২৬
লেখা জমা দিন
প্রতিযোগিতার নিয়মাবলী