অজস্র অতৃপ্তির ভিতর এটি বড় তৃপ্তি আমার জন্মেছি এই দেশে সংকটময় এই পৃথিবীতে আশা-নিরাশার দোলাচালে বেঁচে তবু আছি আশা নিয়ে প্রেম জাগানিয়া এই দেশ ভালবেসে এই দেশের মানুষ জানে ভালবাসা এই দেশের হৃদয় জুড়ে গভীর আবেগ এ বাঙ্গালি সরল-কোমল এই দেশেরই মাটির মত সর্বংসহা কোন এক উৎসবে যে বাঙ্গালি মেতে উঠে উচ্ছাসে হাতে হাত, প্রাণে প্রাণ ভুলে সব বিদ্বেস এই দেশে বীতপ্রাণ হব আমি কেমন করে! আমাদের এই সহজাত সরল আবেগ অবলীলায় চলে আসে হাসি-গানে গল্প-কথায় আমরা জানি রক্ত দিয়ে মুক্তি আনা জীবন দিয়ে ভালবাসা মায়ের ভাষা জননী এ জন্মভূমি শেখায় তার এ সন্তানেদের কেমন করে বাঁচতে হবে - মরতে হলে মরতে হবে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Rumana Sobhan Porag
কোন এক উৎসবে যে বাঙ্গালি মেতে উঠে উচ্ছাসে
হাতে হাত, প্রাণে প্রাণ ভুলে সব বিদ্বেস
এই দেশে বীতপ্রাণ হব আমি কেমন করে!---কথা গুলো বেশ মনে ধরলো। ভাল লিখেছেন।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।